Posts

Showing posts from January, 2021

নৌবত,৩য়, সংখ্যা,শীত,১৪২৭

Image
নৌবত৩ © শীত  সংখ্যা,১৪২৭ © নববর্ষ,২০২১

সুচিপত্র

Image
কিছু বলা কথা :🖋️🖊️ শ্রদ্ধাঞ্জলি : ∆∆ গভীর নির্জন পথে চলে গেলেন সুধীর চক্রবর্তী : কবি ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল। ∆∆ সময়ের   সম্রাট  কবি নাসের  হোসেন: - কবি ও সাহিত্যিক মিহির সরকার। ∆∆ কেন পিরিতি বাড়াইলারে বন্ধু :- কবি রামকিশোর ভট্টাচার্য। প্রবন্ধের আলোকে নব্বইয়ের নহবত :- 🌻 নব্বই দশকের কবিতা: পাঠ ও মূল্যায়ন:- কবি মাসুদুল হক। 🌻 নব্বইয়ের ৯: একটি গদ্য-কোলাজ:- কবি নাগসেন । 🌻 নব্বই দশকের কবিতা: রূপ-অরূপ:- কবি তৈমুর খান। 🏵️🏵️ সীমানাহীন নব্বই : কবিতার প্লবে কবি সোনালী বেগম © কবি বিশ্বজিৎ রায় © কবি মতিন রায়হান © কবি আশরাফুল মন্ডল © কবি অরূপ দত্ত © কবি মহম্মদ মতিউল্লাহ্  © কবি শিবলী মোকতাদির © কবি জুনান নাশিত © কবি কানাইলাল জানা © কবি নাসিম-এ-আলম © কবি পার্থসারথি গায়েন © কবি সুস্মেলী দত্ত © কবি পবিত্র মন্ডল © কবি শান্তা মারিয়া © কবি মাসুদার রহমান © কবি আফজল আলি  © কবি হরিৎ বন্দ্যোপাধ্যায় © কবি রিয়াদ হায়দার © কবি আবু  রাইহান © কবি সুপ্রভাত মুখোপাধ্যায় © কবি রুদ্র কিংশুক © কবি মামুন মুস্তাফা © কবি সুমন সরদার © কবি লালমিয়া...

কিছু বলা কথা

Image
কিছু বলা কথা:- পৃথক দুটো দেশ। শুধুমাত্র কাগজে- কলমে আর প্রোটোকলে।অথচ, হৃদয়ে সীমানাহীন বাংলা,বাঙালীর।তাই, দু'দেশের প্রেক্ষিত সম্পূর্ণ স্বতন্ত্র ধরে নিতে হয়।তাসত্ত্বেও,বলা যায় নব্বই দু'বাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দশক এবং উল্লেখযোগ্যও বটে। প্রাদেশিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে দেখলে অত্যন্ত ঘটনাবহুল ও চিহ্নিত একটি দশক এটি। বিশেষ করে ভারতের প্রেক্ষিতে নব্বই নানা কারণে বেশ স্মরনীয়।সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ এখানে নেই। তবু বলা যায়, নব্বই অর্থে এক নতুন আত্মোপলব্ধি। ইন্টারনেট সহ প্রযুক্তি নির্ভরতার জীবন যাত্রার প্রহেলিকা। আর প্রথাগত ছক ভেঙে বেরিয়ে আসার তীব্র প্রবণতা। আবার,আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখলে উভয় দেশের অনেকাংশে সাদৃশ্য যেমন আছে, তেমনই দেশীয় ক্যানভাসে অমিলও কম নয়।তাই, এবাংলায় নব্বই যখন আত্মসংকট থেকে মুক্তির আকাঙ্ক্ষা, সবকিছুতে ভাঙনের অস্থিরতার পরিমাপ,প্রাচীন ঐতিহ্যের সংস্কার ছুঁয়ে গভীর আত্মদর্শন, তীব্র মৌলবাদী ফতোয়া, ফ্যাসিজমের চরম আঘাত আর নগ্ন ভোগবাদ প্রভৃতি জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলতে চেয়েছে। ঠিক সেসময় শহর থেকে প্রান্তিক গ্রামে নব্বইয়ের ...

সৈয়দ হাসমত জালাল

Image
সৈয়দ  হাসমত জালাল জন্ম: - ১৯৫৭ সালের ১২ জুলাই, মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। পারিবারিকভাবেই সাহিত্যচর্চার পরিমণ্ডলে বেড়ে ওঠা। স্কুলে ছাত্রাবস্থায় ছড়া-পদ্য দিয়ে লেখার শুরু। একাদশ শ্রেণীতে পড়ার সময় তাঁর প্রথম কবিতা বহরমপুর থেকে প্রকাশিত কবি মণীশ ঘটক সম্পাদিত'বর্তিকা' পত্রিকায় প্রকাশিত ও পুরস্কৃত হয়। ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিয়ে ভারতের বিভিন্ন শহরে ও সীমান্তে যৌবন যাপন করেছেন জালাল। সত্তর দশকের শেষভাগে দিল্লির সাহিত্যচর্চার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।১৯৯০ সাল থেকে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু। কর্পোরেট অফিসের প্রশাসন সামলেছেন দক্ষতার সঙ্গে। পরে পুরোপুরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অংশ নিয়েছেন বহু সেমিনারে, সাহিত্য সম্মেলনে এবং পেয়েছেন বহু সম্মাননা, সংবর্ধনা ও পুরস্কার। তাঁর 'ক্ষুধাশিল্পের দেশ' কবিতাগ্রন্থটি ২০০২ সালে সম্মানিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আকাদেমি পুরস্...

মিহির সরকার

Image
মিহির সরকার আটের দশকের কবি মিহির সরকার। যদিও সাতের দশকের মাঝা মাঝি সময় থেকে  কবিতা ও ফিচার  প্রকাশিত হতে থাকে বিভিন্ন পত্র- পত্রিকায়।কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে  রসায়নে স্নাতক। অগ্রজ ও অনুজ সবার কবিতা নিয়মিত সমান আগ্রহে পড়া আর একটি অন্যতম নেশা। সমুদ্রের উত্তাল ঢেউ  মিহির সরকার এর প্রিয় দৃশ্য।  মা গৌরী সরকার ছিলেন রবীন্দ্র গান ও সাহিত্যের প্রবল অনুরাগিনী। পিতা গোপীনাথ সরকার ছিলেন রেলের সামান্য কর্মচারী। সহজ - সরল জীবনে বিশ্বাস করতেন এবং পরোপকারী ছিলেন। প্রকাশিত কবিতার বই:- মুখোশে লাগল টান, আকাশ এত মেঘলা,বাজুকা, ভালবাসা পাথরকুচি,মধ্য মে নাসের বীজ ধান, একলা ঘরে পর্যটক, হে পতনপ্রিয় সময়,বোবা চেয়ার অনুগত বড়ো,আমরা তো রাগ করতে পারি, কবিতার ছিটমহল, আমার প্রেম আমার কারাগার গল্পের বই:- টানাপোড়েন, প্রবল বৃষ্টি, জ্যোতি বসুর চেয়ার, ডানাওয়ালা সমুদ্র।সম্পাদক - সহজ                              বিশেষ প্রবন্ধ:- স্মৃতিচারণে শ্রদ্ধাঞ্জলি                     ...

রামকিশোর ভট্টাচার্য

Image
রামকিশোরভট্টাচার্য জন্ম:- ৬ই জুন ১৯৫৮ সালে জন্ম ৷মূলত কবিতাই ভালোবাসা ৷ প্রবন্ধ, গল্প ও ছোটোদের জন্যেও অনেক লেখা আছে ৷ মোট ১২ টি কাব্যগ্রন্থ ও চারটি  ছড়াগ্রন্থ আছে ৷ দুটি অনুবাদ কাব্যগ্রন্থ আছে ৷  প্রকাশিত কাব্যগ্রন্থ:-নতুন জলের গন্ধ,স্বপ্নপূরণ সিলেবাসগুলি,ইমন মনের বিলাসখানি, একতারায় নির্বাচিত রামকিশোর, পাতাঘুঙুরের ছায়ালিপি ইত্যাদি ৷ আপাত শেষ কাব্যগ্রন্থ "নির্জন কোমল ঋষভ" অনুবাদ গ্রন্থ:-Dream Sequence & Snake Ladder ,Songs of Mohenzodoro. বিশেষ প্রবন্ধ:- স্মৃতিচারণে শ্রদ্ধাঞ্জলি কবি রামকিশোর ভট্টাচার্য কেন পিরিতি বাড়াইলারে বন্ধু আমাকে চমকে দিয়ে কলকাতার এক বিখ্যাত কর্পোরেট হাসপাতলে ভর্তি করা হয়েছিল বুদ্ধকে। শুনলাম হার্টে ব্লক আছে তার। মাত্র কয়েকদিন আগেই দুপুরে আমাদের কত কথা হয়েছিল। আমার বাড়ির বারান্দায় বসে খবরটা শুনে ভিতরে ভিতরে একটা আশঙ্কা দানা বাঁধছিল। মনে হচ্ছিল কত বড় একটা হৃদয়ের মানুষের হার্টে ব্লক আসে কি করে! ১১ ই ডিসেম্বর২০২০,অগ্রহায়ণ মাসের ২৫ তারিখ সকালে বাইরে বেশ কুয়াশা ছিল।৯-৩০ নাগাদ খবর পেলাম বুদ্ধর হার্টে সকাল...

মাসুদুল হক

Image
মাসুদুল হক জন্ম: -জানুয়ারি ১৯৬৮ সালে।বাংলা একাডেমির রিসার্স-ফেলো হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে পি.এইচ.ডি সম্পন্ন করেছেন ২০০৪ সালে। বাংলাদেশের সরকারি কলেজে দর্শন বিভাগে অধ্যাপনায় নিয়োজিত। তার কবিতা তাইওয়ানিজ, চীনা, নেপালি, আজারব‌ইজানিজ, তার্কি, রোমানিয়ান ,আরবি,ইতালীয়,অসমীয় ও স্পেনীয় ভাষায় অনূদিত হয়েছে।  ইংরেজি ভাষায় বিশ্বের বিখ্যাত জার্নাল ও ব্লগগুলোতে নিয়মিত কবিতা লিখে যাচ্ছেন। ২০২০ সালের নভেম্বর মাসে তিনি ইংল্যান্ডের "THE POET" পত্রিকা কর্তৃক "International Poet of the Week"-‌এ ভূষিত হয়েছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টি। বগুড়া লেখক চক্র পুরস্কার (২০১১); চিহ্ন পুরস্কার (২০১৩); দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা (২০১৪) অর্জন করেছেন।  উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : ১. টেনে যাচ্ছি কালের গুণ, ২. ধ্বনিময় পালক, ৩. ধাঁধাশীল ছায়া, ৪. জন্মান্ধের স্বপ্ন, ৫. সার্কাসের মেয়ে ও অন্যান্য কবিতা, ৬. The shadow of illusion, ৭. Blind Man's Dream. প্রবন্ধ ১. বাংলাদেশের কবিতার নন্দনতত্ত্ব  ২.হাজার বছরের বাংলা কবিতা  ৩. জীবনানন্দ দাশ ও অন্যান্য  ৪. বাংলা সাহি...