সুলেখা সরকার
সুলেখা সরকার
সম্মাননাঃ১) মাষ্টারদা সূর্যসেন স্মারক সম্মান ২০১৯'।২) বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য আকাডেমির পক্ষে 'কাব্যশ্রী' (উপাধি)। ৩) বাংলাদেশ স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি', ঢাকা কর্তৃক 'একুশে স্মৃতি গোল্ড এওয়ার্ড -২০১৯'। ৪) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ২০১৯–২০', আগরতলা, ত্রিপুরা, কর্তৃক বিশিষ্ট কবি ও সংগঠক হিসেবে বঙ্গবন্ধু স্মারক সম্মাননা'।
৫) এক মুঠো রোদ পত্রিকার পক্ষে 'সাহিত্যকলা সম্মাননা-২০১৯'৬) 'মহাবঙ্গ সম্ভাবনা সম্মান'।
৭) 'একমুঠো পাগলধান' পত্রিকার পক্ষে মঙ্গলকাব্যের কবি 'রামদাস আদক স্মারক সম্মাননা ২০১৯ ৮) রা প্রকাশনের পক্ষে ' নবনীতা দেবসেন স্মৃতি সম্মান '।কাজ চলছে 'ব্রতকাব্য' ও 'সুইসাইড দি মেন্টাল ম্যাথ' বইদুটির।
π ও আমার আর্যভট্ট
১.
বাথরুমের পাশ দিয়ে সিঁড়ি ভেঙে
নেমে গেলেন আর্যভট্ট।
ইস, বুড়ো হয়েছেন
এতো মন খারাপ যদি কাক হয়ে যেতো,
আয়ু নিয়ে নেমে আসতো আকাশ তবে
পৃথিবীটা গণিত হতো। দুপুর ১২টা ২০মিনিটে
হসপিটাল মোড় থেকে রিক্সা ধরে দিলাম
বললাম, এবার পূর্ণচ্ছেদ
যতোই মাতাল করো থাকবে না কোন কিছুই।
প্রাচীনমাথায় হাত দিয়ে, কপালে ভাঁজ টেনে আমার চোখে চোখ ফেললেন।
শূন্যের ভেতর ঢুকে পড়লো মগজ
দশমিক পার করে আর্যভট্ট চলে গেলেন ভবিষ্যতের দিকে।
২.
৩৩টি গাণিতিক প্রক্রিয়ার ভেতর জমিয়ে ফেলেছি
কিছুটা খিদে, আড্ডা ও বয়সের ইঞ্চি দুর্ভিক্ষ।
বসো আর্যভট্ট,
নালন্দায় তোমার পাশে ভালো লাগে।
কুসুমপুরের আর্য তুমি, সবাই তোমায় মান্য করে। নালা-নর্দমা, পয়ঃপ্রণালী,
কালো হয়ে আসা দেওয়াল মাথা নত করে।
ছাত্রাবাসে ঢুকি, এখানে মানুষের মতো মাটি।
ছোট ছোট কুঠুরির ভেতর
১১৮টি স্তোত্র মুষড়ে পড়ছে।
নালন্দার একটি ইঁট চুরি করে ছুটছি
তোমার থেকে বহু দূরে।
৩.
ত্রিকোণামৃতি করতে করতে ভাবলাম
কেন করেছিলে এসব বর্গ ও ঘনের সমষ্টি ?
সাইন টেবিলের ওপর উঠে বসলাম
দেখলাম, ৩°45 মিনিট পার্থক্যে
সাইন ও ভারসাইনের মান।
ওফ, ওসব মাথায় ঢোকেনা ক্রমিক সংখ্যা ছাড়া। বাদ দাও, বাদ দাও এসব π এর মান।
বরং চুপচাপ বসে থাকি দশমিকের এপার ওপার।


Comments
Post a Comment