সুস্মেলি দত্ত


সুস্মেলি দত্ত

 জন্ম:- ১৯৬৯ সাল। এপর্যন্ত প্রকাশিত মোট এগারটি কাব্যগ্রন্থ।ওর সর্বপ্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নের রং নীল' প্রমা থেকে বেরিয়েছে। এপর্যন্ত সর্বশেষ প্রকাশিত কবিতার বইয়ের নাম 'মৃত জোনাকির টিপ'। প্রকাশক সিগনেট। কবিতা ছাড়াও ছোটগল্প, প্রবন্ধ, নিবন্ধ, নাটক বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। একটিমাত্র শ্রুতি নাটকের গ্রন্থ 'শ্রবণসখীর কথা' ২০১৯ বইমেলায় কলাভৃৎ থেকে প্রকাশিত হয়েছে। আকাশবাণী কলকাতা কেন্দ্রে নাটক 'হনন' সম্প্রচারিত হয়েছে।'মালিনী', 'নীল দিগন্ত' ও 'হৃৎপিণ্ড' তিনটি কাগজের সহ সম্পাদনার কাজে যুক্ত। 

২০০৬ সালে 'অবগাহনের শেষে' কাব্যগ্রন্থের জন্য 'উৎসব' সম্মান, ২০১১–এ মেদিনীপুর থেকে কবি নিত্যানন্দ পুরস্কার, ২০১৭–এ স্রোতস্বিনী সম্মান, বিভূতিভূষণ  স্মৃতি পুরস্কার, ২০১৮–এ  সিগনেট থেকে প্রকাশিত 'রোমিওচরিত' কাব্যগ্রন্থের জন্য মেদিনীপুর থেকে নিবেদিতা স্মারক সম্মান, ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার, এবং সম্প্রতি বাংলা কবিতা একাদেমির তরফ থেকে 'কবিতা সিংহ পুরস্কারে' সম্মানিত।




গুচ্ছ কবিতায়

কবি সুস্মেলি দত্ত





জন্মদিনের কবিতা


স্বপ্ন স্বপ্ন চোখের হিসেব অন্য পলক রোদ

দু একটা প্রেম না প্ৰেম যাহোক সমঝোতা শোধবোধ


যাপন জীবন স্নাতক যদিও অস্ফুটে মেঘ রাগ

বিপজ্জনক নদীর ওপার চোর বালি মৌচাক


অতএব যে ও নষ্ট শ্রাবন বনবিবি মরা মুখ

দুরন্ত প্রাণ বৃষ্টি বাদল স্পষ্টত ভুলচুক|

 



চুপ!


তোর হাতে এক অক্ষ দ্রাঘিমা তোর হাতে নীল বিষ

কঠিন তরল যোগ মহাযোগে সখ্য ও কুর্নিশ


তোর পায়ে মেঘ ঘূর্ণি বাতাসে নিদারুন সংকোচ

ঘুরে মরে একা নিস্তেজ মন প্রতিদিন প্রতি রোজ


আধাআধি ফাঁক ব্যবধানটুকু নিছক স্বপ্ন দোষ

হাহাকার থাক নির্বোধ সুখে খামোশ সঙ্গদোষ|




উৎস


গোপন গভীর শব্দ ছোয়ায় ঠোঁট

বন্য পাগল নিরামিষ একজোট


কোষ মহাকোষে ইতিহাস সাবধান

কেউ শুনেছিলো জোয়ারের আখ্যান


শান্ত শান্ত হা হুতাশ ছুটে চলা

অর্থবিহীন বাদবাকি নির্জলা।











Comments

Popular posts from this blog

কামাল আহসান

সুচিপত্র

মিহির সরকার