নূর মহম্মদ



নূর মহম্মদ

জন্ম:- ২রা অক্টোবর,১৯৫৯, বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত ধনঞ্জয় বাটি গ্ৰামে। পিতা মহম্মদ ইদ্রিস।মাতা গোলেবিবি । দ্বিতীয় পুত্র । সাহিত্য চর্চা নবম শ্রেণী থেকে। পড়াশোনা ইংরাজিতে এম এ। বিশ্বভারতী থেকে বিএড।পরে শিক্ষক জীবন ও প্রধানশিক্ষকের দায়িত্ব পালন। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১ 'হে আত্ম প্রকাশিত হও' ১৯৯২ সালে।এ পর্যন্ত বারটি কাব‍্যগ্ৰন্থ প্রকাশিত।



গুচ্ছ কবিতায়

কবি নূর মহম্মদ





নিঃসঙ্গতা


কবির নিঃসঙ্গতা সৃষ্টির কর্মেই নিবেদিত নিয়োজিত

চলে যান তিনি নিজের গভীর গহন অন্ধকারে

খুঁজতে থাকেন নিজেকেই তন্ন তন্ন করে দিগ্বিদিক

একক অভিযানে যাবার সে এক অলৌকিক প্রহরে

উদ্ধার করতে চান নিজস্ব স্বপ্ন দর্শন কামনা ভাবনা

তারপর জানিয়ে দেন সকলকে তার সাজানো অক্ষরেসঙ্গহীনতা কবির প্রার্থনীয় মুহূর্ত একান্ত জীবনের আপন মন্থনে কবি খুঁজে পান নিজেকেই অভাবনীয়

আমরাও পেয়ে যাই সে অলৌকিকের স্পর্শ মধুর

যখন চেয়ে দেখি তার সৃষ্টির অপরূপ ছবি দৃশ্যত।




ছিল : নেই


হারিয়ে গেছে কোন শূন্যতায় শূন্য হয়ে

আমার শুধু আমার অনেক অনেক কিছুই প্রিয়তম

হারিয়ে ফেলেছি কবে জনক জননীর মুখচ্ছবি জীবন্ত

সরে গেছে চোখের থেকে দূরে আড়ালে ছায়াময়

ছিল কত মধুরতম সন্ধ্যা বাঁশ বাগানের বেলা অজস্র

ছিল কত সূর্যের সুন্দর উজ্জ্বল সুপ্রকাশ স্বপ্নময়

এখন এখানে নেই তেমন সেই উদার স্বজন

হারিয়ে ফেলেছি কত সম্পর্ক বন্ধন নদীর জলের

হয়েছি বিপন্ন মানুষ একা দূষিত প্রহরের সাথে।



জনগণ


ঠকিয়েই চলেছে তোমাদের যুগ যুগ সীমাহীন

রাজা মহারাজা সম্রাট রাজন‍্যবর্গসমূহ

তোমাদের মুক্তি নেই চরম প্রতারণা থেকে

মিথ্যা স্তোকবাক্যে ভুলে আছো তোমরা নির্বোধ

ভবিষ্যত ও তোমাদের দুর্ভোগের দূর্ভাগ্যের

ছলনার জালে আবদ্ধ তোমাদের জীবন

মুক্তি নেই মুক্তি নেই এই দুষ্টচক্র থেকে

তোমাদের জন্য হতাশাই বিধিলিপি

নিয়তি নির্দিষ্ট জীবন যেন তোমাদের শুধুই নিরাশার।



Comments

Popular posts from this blog

কামাল আহসান

সুচিপত্র

মিহির সরকার