রিয়াদ হায়দার
রিয়াদ হায়দার
জন্ম:- ৮ ই জানুয়ারি, ১৯৭১। বসন্তপুর, ডায়মন্ড হারবার,দঃ২৪ পরগনা।শিক্ষা- কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতক।পেশা- নিজস্ব প্রতিষ্ঠানে কর্মরত।কাব্যগ্রন্থ:- ১. তৃণমূল ঘিরে উচ্ছ্বাস ২. ভালোবাসার কবিতা৩. ছন্দে গড়া কিশোর ছড়া
সম্পাদিত ছড়াগ্ৰন্থ- 'ছড়ার ভুবন' প্রকাশের পথে।
গুচ্ছ কবিতায়
কবি রিয়াদ হায়দার
অন্ধকারে
জীবনের মুখোমুখি দাঁড়ালে
একটা আকাশ জুড়ে
অন্ধকারের প্রতিচ্ছবি
তোমার মুখের মানচিত্র তখন
ঘোর অমাবস্যা
অন্ধকারে এভাবেই
প্রতিনিয়ত হারিয়ে যাই আমরা...
জন্মদিন
একটা শতক
কবিদের জন্মদিনকে পল্লবিত করেছে।
মৃত্যু তাকে নিয়ে খেলেছে
নদী তীরে, চাঁদের আলোয়
কবি ও কবিতার কাছাকাছি দাঁড়িয়ে
আমি সেই মৃত্যুর ভেতর জীবন দেখি !
একখন্ড আগুন
(প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় কে মনে রেখে)
অবশেষে চলে গেলে একা
নিজের প্রাসাদ ছেড়ে
অন্য কোন সমূদ্র যাত্রায়।
অবনী বাড়ি আছো বলে আজও
প্রতিনিয়ত
দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পাই !
কোন দিকে যাবো ?
একথা ভাবতে ভাবতে ক্রমশ
ভেঙে টুকরো হতে থাকি।
চিতা কাঠের মতো একখন্ড আগুন
পুড়িয়ে দিয়ে গেল আমাদের...


Comments
Post a Comment