মহম্মদ মতিউল্লাহ

মহম্মদ মতিউল্লাহ

জন্ম:- ৯জুলাই, ১৯৬৭।অলোকরঞ্জন দাশগুপ্তের বিশেষ স্নেহধন্য।বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেএম এ, এমফিল, ডক্টরেট।নব্বইয়ের দশকের কবি ও প্রাবন্ধিক।প্রকাশিত কাব্যগ্রন্থ:- অন্নজলে ভালোবাসায়; শোনো জন্মান্ধ যুবক; আপাতত হোস্টেলে আছি; ও পলাশ,ও করবী;ঈশ্বরের পত্রাবলী ঘিরে নম্র ধূসরতা; হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ; নির্বাচিত কবিতা; নৈশপ্রহরীদের খেলাধুলা প্রভৃতি।প্রবন্ধওসম্পাদিত গ্রন্থ নয়টি।সম্পাদনা করেছেন 'বুদ্ধদেব বসুর পত্রগুচ্ছ',  'অগ্রন্থিত রবীন্দ্র পত্রাবলী।সাহিত্য পুরস্কার:-তুষার চট্টোপাধ্যায় সম্মান,কবিতা পাক্ষিক সম্মাননা,ইসক্রা সাহিত্য সম্মাননা,বার্ণিক সাহিত্য সম্মান ইত্যাদি।ইংরেজি ও নানা ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে তাঁর প্রবন্ধ ও কবিতা।


গুচ্ছ কবিতায়                                                        

কবি মহম্মদ মতিউল্লাহ্


অনাদিবাবুর বাগানবাড়ি

অনাদিবাবুর বাগানবাড়ির দিকে যে রাস্তা চলে গেছে

সেদিকে কোনোদিন আমার যাওয়া হয়নি।

একলা পথের যাওয়াটুকু কতটা মেঘলা হয়ে উঠবে, ভাবি

ব্যস্ত জনসংঘের সুবোধ স্মৃতি রোড সংগোপন হইহই করে।

টোটোরাস্তার পথচলা, আইসক্রিম বাক্স, আর

পুরনো ট্রেডল মেশিন ছাপাখানা পার হয়ে

অনাদিবাবুর বাগান বাড়ির দিকে যদি যাই

দেখব, শুধু কবুতর ডাকছে

দেখব, অন্ধকার ছিন্নভিন্ন করে জলচৌকির পাশে

ঘুমিয়ে গেছে শস্ত্রশীর্ণ কাপালিক।


খসড়া, কাটাকুটি

নতুন খাতার বামদিকে খসড়া লেখা হবে

যাবতীয় কাটাকুটি অতৃপ্ত অক্ষর

ডানপৃষ্ঠায় সংশোধন,ছেদ যতিচিহ্ন কাঙ্ক্ষিত শব্দটি

বামদিকের পৃষ্ঠায় দুলছে একটি জীবন অসম্পাদিত বাঁচামরা, অনিকেত দীর্ঘতাদু                    

পাশের পৃষ্ঠাদুটি তারপর শূন্য মুঠি পুরে শ্রমণভিক্ষু আমি   তোমাদের গৃহে গৃহে যাব।


না পাওয়া

যা কিছু পাওয়া-তার একটি শরীরী ভাষা আছে তার ফুরিয়ে যাওয়া আছে

শুধু অমূর্ত হুইশিল  বাজে দূরে

কী পাইনি তার হিসাব মিলাতে অশ্বত্থপাতা অনন্তকাল ঝরে ঝরে পড়ে..









 

Comments

Popular posts from this blog

কামাল আহসান

সুচিপত্র

মিহির সরকার