কবি উপেক্ষিৎ শর্মা
উপেক্ষিৎ শর্মা অবসরপ্রাপ্ত ইলেক্ট্রনিক্স ইঞ্জিনীয়ার। লেখকের জন্ম কলকাতায় হলেও শিশুকিশোর বয়স কেটেছে রাঢ বাংলার লালমাটির রুখু পরিবেশে। যদিও তার লেখায় এই রুখু মেজাজ একেবারেই অনুপস্থিত। একটু অন্য ধরণের লেখার প্রবণতা আছে লেখালেখির সুরু থেকেই। আশির দশকে লেখালেখি সুরু করলেও নব্বই-এর পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বেশ কিছুকাল লেখালেখি খুব একটা হয়ে ওঠেনি। পরবর্তীকালে নবোদ্যমে সাহিত্যচর্চ্চায় মনোনিবেশ করেছেন। গল্প অণুগল্প কবিতা ছড়া ইত্যাদি লেখায় বিশেষ আগ্রহী। চারটি কাব্যগ্রন্থ ছাড়া কয়েকটি পত্রিকা সম্পাদনাও করেছেন। বর্তমানে “সিরজা” নামে একটি গল্প পত্রিকা সম্পাদনা করছেন। গুচ্ছ কবিতায় কবি উপেক্ষিত শর্মা অবক্ষয় যেখানে দাঁড়িয়ে আছি সেটাও নিশ্চিত অবক্ষয়। ভয়ে ভয়ে আত্মকথা বলে ফেলি ম্যাজিক্যাল সাহসে। তোমার কৌণিক দূরত্ব আজ আমার বেডরুমে বায়ুদূষণ। আপতকালীন শীৎকারে পড়ে থাকে ডালভাতের মৌন করতালি। আমিও নির্নিমেষ প্রদক্ষিণ করেছি সঙ্গমের আগাপাশতলা। বৃহন্নলা শীতের ভিজে কম্বলে দেখেছি খাপছাড়া বীতবীর্য পৌরুষ। নাতিদীর্ঘ উত্তর আকাশ জুড়ে সাদা ক্যানভাস। পলশের রঙ। সৌরঝড়ের গতিপথে অশ্র...